অনার্স প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়েছে নীলফামারী সরকারি কলেজে। ৩১ আগস্ট সোমবার দুপুরে কলেজ মাঠে রজনীগন্ধার স্টিক ও গোলাপের পাপড়ি ছিটিয়ে প্রায় ১ হাজার ৮০০ শিক্ষার্থীকে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য তুহিনের পত্নী তামান্না ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক গোলাম মাজেদ, সরকারি কলেজের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুর রাজ্জাক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের সহসভাপতি রুহুল আমিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শায়লা পারভীন। এ ছাড়া বক্তব্য দেন অধ্যাপক আলতাফ হোসেন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক পায়েলুজ্জামান রক্সি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ সৈকত, সদস্যসচিব রাইসুল ইসলাম রানা এবং নবাগত শিক্ষার্থী দীপ্ত রায় চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই নীলফামারী থেকেই দেশসেরা, এমনকি বিশ্বসেরা হয়ে ওঠা সম্ভব।’ তিনি বলেন, দেশের অনেক মানুষ বিশ্বের নামকরা প্রতিষ্ঠানে কাজ করছেন। সঠিক শিক্ষা ও মেধার বিকাশের মাধ্যমে নীলফামারীর শিক্ষার্থীরাও নিজেদের যোগ্যতার প্রমাণ রাখতে পারে।
নীলফামারী সরকারি কলেজের উন্নয়ন না হওয়ায় আক্ষেপ প্রকাশ করে সাবেক এমপি তুহিন বলেন, ‘গত ১৭ বছরে এই কলেজের কেন উন্নয়ন হলো না? এই আসনে এমপি ছিলেন, মন্ত্রীও ছিলেন। এমপি-মন্ত্রীদের কাজই হলো এলাকার উন্নয়ন করা। কিন্তু তারা কেন করেননি?’
তিনি কলেজে ছাত্রাবাস ও একাডেমিক ভবন নির্মাণ, কয়েকটি বিষয়ে মাস্টার্স কোর্স চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ এবং শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস সার্ভিস চালুর আশ্বাস দেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুব উর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম উপস্থিত ছিলেন।
এর আগে সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন কলেজের স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন এবং ক্যাম্পাসে গাছের চারা রোপণ করেন।
নীলফামারি সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠান
মন্তব্য করুন
আদিবাসীদের জীবন বদলের গল্প
December 27, 2025
কোন খাবারে কতটুকু ভিটামিন সি পাবেন?
December 27, 2025
অভিনেত্রী ডিয়া স্মিথের রহস্যজনক মৃত্যু
December 27, 2025
বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের রাশেদ খাঁন
December 27, 2025
এ সম্পর্কিত আরো পড়ুন
How to start your journey at a casino: essential tips for beginners
September 4, 2026
Embarking on your journey into the world of casinos can
Online Casino Uden ROFUS: Udforsk de bedste slots og live dealer spil i 2026
September 4, 2026
I 2026 er online casinoer mere populære end nogensinde, især
Explore the exciting world of New Online Casino Canada 2026: A guide for new
September 4, 2026
Welcome to the thrilling realm of online gaming in Canada!
Mostbet mobil uygulaması: Hızlı erişim ve oyun keyfi
September 4, 2026
Online casino dünyası günümüzde her zamankinden daha popüler hale geldi.
Sécurisez vos transactions à Vibebet Casino : méthodes de paiement et protection des comptes
September 4, 2026
Dans le monde dynamique des casinos en ligne, la sécurité