১লা সেপ্টেম্বর ২০২৬ ইং বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও রেলির আয়োজন করে মুলাদী উপজেলা বিএনপি। মুলাদী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক শরীয়ত উল্লাহ”র সভাপতিত্বে সদস্য সচিব কাজী কামাল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল – ৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট জয়নুল আবেদীন। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলেন বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা। তার জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না।তিনি মহান স্বাধীনতার ঘোষক। তিনি হলেন বাংলাদেশের শ্রেষ্ঠ শাসক। তিনি আরো বলেন,সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গনতন্ত্রের জন্য আমৃত্যু সংগ্রাম করে গেছেন।ইতিহাস স্বাক্ষী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার জানাজায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি পৃথিবীর ইতিহাসে বিরল।
জয়নুল আবেদীন বলেন,আমি আপনাদের ভাই। আমি সবসময়ই আপনাদের পাশে থাকবো।সংসদ সদস্য হিসেবে প্রাপ্য সম্মানী আমি অসহায় জেলেদের মাঝে বিতরণ করবো।এছাড়াও তিনি বলেন,আগামী ২-৩ বছরের মধ্যে আমার সংসদীয় এলাকার সকল রাস্তাঘাট আমি প্রয়োজনীয় সংস্কার করবো।আপনারা আশাহত হবেন না।আপনাদের ভোটেই আমি এমপি হয়েছি।আপনাদের পাশে থাকাই আমার দায়িত্ব।
উক্ত রেলী এবং আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্য বৃন্দ,উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক, সদস্য সচিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক,মুলাদী উপজেলা ও পৌর ছাত্রদল দল,শ্রমিক দল,কৃষক দলসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মুলাদী উপজেলা বিএনপির রেলীতে অংশগ্রহণ করে ১নং বাটামারা ইউনিয়ন, নাজিরপুর ইউনিয়ন, সফিপুর ইউনিয়ন, চরকালেখান ইউনিয়ন, গাছুয়া ইউনিয়ন, মুলাদী সদর ইউনিয়ন এবং কাজিরচর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
রেলী জুড়েই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া শ্লোগানের মাধ্যমে গভীরভাবে স্মরণ করা হয়।এছাড়াও শ্লোগানে মুখরিত হয়েছে, তারেক রহমানের সরকার, বারবার দরকার।করবো কাজ,গড়বো দেশ।সবার আগে বাংলাদেশ।
