দুই কিডনি প্রায় অকেজো, চিকিৎসার খরচ যোগা তে হিমসিম, হোসাইন ঢালীর পাশে দাঁড়ানোর আকুতি

খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের বেচপাড়া গ্রামের মরহুম আহাম্মদ ঢালীর কনিষ্ঠ পুত্র মোহাম্মদ হোসাইন ঢালী দীর্ঘ দিন ধরে মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুযন্ত্রণায় দিন কাটাচ্ছেন। চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষা ও রিপোর্ট অনুযায়ী তার দুটি কিডনিই প্রায় অকেজো হয়ে পড়েছে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
​পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হোসাইন ঢালী অসুস্থ হয়ে পড়ায় তার চিকিৎসা তো দূরের কথা, নিত্যদিনের সংসার চালানোই এখন অসম্ভব হয়ে পড়েছে। প্রতি সপ্তাহে তাকে নিয়ম করে দু’বার কিডনি ডায়ালাইসিস করাতে হচ্ছে, যা অত্যন্ত ব্যয়বহুল।
​তার এই বিপদের দিনে পরিবারে নেমে এসেছে চরম অন্ধকার। হোসাইন ঢালীর ঘরে রয়েছে দুটি ছোট কন্যাসন্তান। এর মধ্যে বড় মেয়ে আয়শা খাতুন (১১) জন্ম থেকেই মানসিক ও শারীরিক প্রতিবন্ধী। আর চার বছরের ছোট মেয়ে আনিশা খাতুন অর্থাভাবে ঠিকমতো খাবার না পেয়ে দিন কাটাচ্ছে। চোখের সামনে সন্তানদের কষ্ট আর নিজের চিকিৎসার আকাশছোঁয়া খরচ সামলাতে না পেরে তিনি আজ সম্পূর্ণ নিঃস্ব।
​নিজের চিকিৎসা চালিয়ে যাওয়া এবং নিষ্পাপ সন্তান দুটির মুখে দু’মুঠো ভাত তুলে দেওয়ার জন্য হোসাইন ঢালী বিত্তবান ও সহানুভূতিশীল দেশবাসীর কাছে আকুল আবেদন ও আর্থিক সাহায্যের হাত বাড়িয়েছেন।
​সাহায্য পাঠানোর ঠিকানা:
​বিকাশ ও নগদ (ব্যক্তিগত): ০১৭৯২২৯০৪০৩

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top