তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকারের দায়ে তিন জেলের কারাদণ্ড

 রাঙ্গাবালিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালি তিন জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে উপজেলার চরমন্তাজ-সংলগ্ন তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
–
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন মো. ইমন সিকদার, তাঁর বাবা জালাল সিকদার; মো. শামীম খাঁ, তাঁর বাবা সোমেদ খাঁ; এবং শাকিল মৃধা, তাঁর বাবা ইদ্রিস মৃধা। তাঁদের সবার বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৫টার দিকে তেঁতুলিয়া নদীর চরমন্তাজ-সংলগ্ন এলাকায় মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে ওই তিন জেলেকে আটক করা হয়।
 গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
পরে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেন। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় প্রণীত মৎস্য বিধিমালা, ১৯৮৫-এর বিধি ১৩ অনুযায়ী জারি করা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ আহরণের অভিযোগে সংশ্লিষ্ট আইনের ৫(১) ধারায় এ দণ্ড দেওয়া হয়।
মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন রাখতে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে নির্ধারিত নদ-নদীতে মাছ ধরা বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। এ সময়ে ইলিশ আহরণ বন্ধ থাকলে মা ইলিশের প্রজনন সুরক্ষিত রাখা এবং ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা পাওয়া যায়।
নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদ-নদীতে প্রশাসনের অভিযান ও নজরদারির পাশাপাশি জেলেদের সচেতনতা বৃদ্ধি এবং নিষেধাজ্ঞাকালীন তাঁদের জীবিকা নির্বাহে সহায়তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মিরপুরে ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা তানভীর জোমাদ্দার গ্রেফতার

রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণের

Scroll to Top