ছাত্রদলের রক্ত ঝরালে, রক্তের বদলা নেওয়া হবে : রাকিব

রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট-এর লতিফ ছাত্রাবাসে সংঘর্ষের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেছেন, ছাত্রদলের ওপর হামলা হলে এর জবাব দেয়া হবে।

মঙ্গলবার (৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ পতিক্রিয়া জানান রাকিব

তিনি ফেসবুক পোস্টে বলেন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এ শিবিরের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে লতিফ ছাত্রাবাসের রুমে ঢুকে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে।

রুমের ভিতর ঢুকে ছাত্রদলের একজন সহযোদ্ধাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে, অনেকেই আহত হয়েছে। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে শিবির সন্ত্রাসীদের প্রতিহত করা হবে এবং শিবিরের সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবি করছি।

ছাত্রদল সভাপতি বলেন, ছাত্রদলের রক্ত ঝরালে, রক্তের বদলা নেওয়া হবে। বিগত সাড়ে ১৫ বছর ছাত্রদলের রক্ত ঝড়েছে, বিগত দেড় বছর প্রতিটি ক্যাম্পাসে ছাত্রদল মবের শিকার হয়েছে।

আজও পলিটেকনিক ইনস্টিটিউট এ ছাত্রদলের রক্ত ঝরল, অথচ মোনাফেকরা সোশ্যাল মিডিয়ায়-এর দায় ছাত্রদলের ওপর চাপিয়ে দিল! অনেক ছাড় দেওয়া হয়েছে। আর ছাড় দেওয়া হবে না।

এর আগে একই দিন রাত ১টার দিকে লতিফ ছাত্রাবাসে ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ছয় শিক্ষার্থী গুরুতর আহত হন।

আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

All about zizobet

Exploring the Benefits of Zizobet Understanding Zizobet Zizobet is an

Scroll to Top