বৃহস্পতিবার,৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় অজ্ঞাত এক যাত্রীর দেওয়া র’হস্যময় কাটুন বোমা বিষ্ফরন,আহত ১

কুষ্টিয়ায় অজ্ঞাত এক যাত্রীর দেওয়া র’হস্যময় কাটুন খুলতে গিয়ে বো’মা বি’স্ফোরণে নাসির শেখ (৫০) নামে এক ভ্যানচালক গু’রুতর আ’হত হয়েছেন। গতকাল সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার সময় কুষ্টিয়া শহরের লাহিনী বটতলা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আ’হত নাসির শেখ লাহিনী কর্মকারপাড়ার বাহের শেখের ছেলে। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় লাহিনী বটতলা এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি ভ্যানচালক নাসিরের পরিচয় নিশ্চিত হয়ে তাকে একটি কাগজের কাটুন গন্তব্যে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। কাটুনটি লাহিনী কারিগর পাড়ার হামিদুল নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার বিনিময়ে তাকে ৩০ টাকা ভাড়াও প্রদান করেন ওই ব্যক্তি। নাসির কাটুনটি নিয়ে হামিদুলের বাড়িতে গেলে তিনি সেটি গ্রহণে অস্বীকৃতি জানান। নিরুপায় হয়ে নাসির কাটুনটি পুনরায় লাহিনী বটতলায় ফিরিয়ে নিয়ে আসেন। সেখানে স্থানীয়দের উপস্থিতিতে টেপ দিয়ে মোড়ানো কাটুনটি নিজেই কাচি দিয়ে কেটে খুলতে থাকে। টেপ খোলার পর কাটুন থেকে একটি বক্স বের হয়। বক্সটি উল্টানোর সাথে সাথে বি’কট শব্দে বি’স্ফোরণ ঘটে। এতে ভ্যানচালক নাসির মারাত্মকভাবে জ’খম হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। কাটুনের ভেতরে কী ছিল এবং কে বা কারা এটি পাঠিয়েছিল, তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ওই অজ্ঞাত ব্যক্তিকে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যাদি সংগ্রহের কাজ করছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন