পর্যটন কার্নিভাল কুয়াকাটা–২০২৬ উপলক্ষে হাজারো পর্যটকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বিচ ম্যারাথন।
আজ ২৪ অক্টোবর ভোরে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে গঙ্গামতি লেক পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার পথজুড়ে এ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার পর্যটক অংশ নেন।
সমুদ্রসৈকতের মনোরম প্রাকৃতিক পরিবেশে ব্যতিক্রমী এ আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। দৌড়ের মাধ্যমে সুস্থ থাকার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি পর্যটকদের জন্য কার্নিভালের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে এ আয়োজন।
আয়োজকদের প্রত্যাশা, পর্যটন, সুস্থতা ও আনন্দের মেলবন্ধনে পর্যটন কার্নিভাল কুয়াকাটা–২০২৬ দেশি-বিদেশি পর্যটকদের মিলনমেলায় পরিণত হবে এবং কুয়াকাটার পর্যটনশিল্পের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।




