বৃহস্পতিবার,৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামের রাজিবপুরে ভারতীয় মদসহ গ্রেফতার-১

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার জাউনিয়ারচর পূর্ব জালচিরা পাড়া এলাকায় পুলিশের অভিযানে ২০ বোতল ভারতীয় মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নামে হাবিবুর রহমান ওরফে হবি (৫৭), তিনি মৃত আলহাজ বেলায়েত আলীর ছেলে ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৯ই মে) রাত ১১ টা ৩০ মিনিটে রাজিবপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুছা মিয়াঁর নির্দেশে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে, অভিযানের সময় হাবিবুর রহমানের বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাঝে মাঝেই ভারতীয় মাদকদ্রব্য ও বিভিন্ন অবৈধ পণ্য চোরাচালানের চেষ্টা হয়ে থাকে। মাদকদ্রব্য চোরাচালান রোধে পুলিশের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী এবং এধরনের অভিযান অব্যহত রাখার আহ্বান করেছেন।
রাজীবপুর থানা-র একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত হাবিবুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলে দায়েরের কাজ চলছে। মাদক নির্মূলে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যহত থাকবে। এ বিষয়ে জনগণকের সচেতনতা এবং সহযোগিতার আহ্বান করেছেন তিনি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন