উখিয়ার ইনানী সৈকতে গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু, দুই ঘণ্টা পর উদ্ধার মরদেহ

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে সাগরের স্রোতে ভেসে শান্ত (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালানোর পর সৈকতের উত্তর পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

নিহত শান্ত ঢাকার খিলগাঁওয়ের ৯ নম্বর গোরান এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার দারুল আরকাম মাদ্রাসা ও ধানমন্ডির ফয়েজুল উলুম মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের একটি দল ইনানী সমুদ্রসৈকতে বেড়াতে আসে। সেখানে ফুটবল খেলা শেষে ১৫ জন শিক্ষক-শিক্ষার্থী সমুদ্রে গোসল করতে নামেন। একপর্যায়ে সাগরের স্রোতে তারা ভেসে যেতে থাকেন। পরে ১৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ থাকে শিশু শিক্ষার্থী শান্ত।

শান্ত নিখোঁজ হওয়ার পরপরই তাকে উদ্ধারে অভিযান শুরু করে কোস্ট গার্ড, পুলিশ ও বিচকর্মীরা। দীর্ঘ তল্লাশির পর প্রায় দুই ঘণ্টা শেষে সৈকতের উত্তর পয়েন্ট থেকে তাকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যুর বিষয়টি জানা যায়।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সমুদ্রসৈকতে গোসলের সময় সাগরের স্রোত ও ঢেউয়ের ঝুঁকি সম্পর্কে পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বাউফলে সাংবাদিক-রাজনীতিবিদদের হুমকি, শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা ও মরদেহ উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা সভা

পটুয়াখালীর বাউফলে সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের হুমকি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা

Scroll to Top
moors app