মঙ্গলবার,২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ,৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালি অতিক্রমকারী জাহাজ থেকে প্রথমবার টোল আদায় করল ইরান

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর আরোপিত টোল প্রথমবারের মতো আদায় করেছে ইরান। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজিবাবাই। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

হরমুজ প্রণালিতে টোল বাবদ আদায় করা প্রথম রাজস্ব ইতোমধ্যে জমা করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্টে। দেশটির বার্তা সংস্থা ফার্স হাজিবাবাইকে উদ্ধৃত করে বলেছে, ‘হরমুজ প্রণালিতে টোল থেকে প্রাপ্ত প্রথম রাজস্ব কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে।’

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালি খুলে দেয়ার কথা জানিয়েছিলেন। এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, একটি চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ওয়াশিংটন ইরানের জলসীমায় অবরোধ বজায় রাখবে।

এরপর ইরানের সশস্ত্র বাহিনী জানায়, মার্কিন নৌ অবরোধ পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত প্রণালিটি বন্ধ থাকবে। ইরানের সেনাবাহিনী জাহাজ মালিকদেরকে শুধুমাত্র ইরানের সুপারিশ মেনে চলার আহ্বান জানিয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

লামা থানায় প্রথমবারের মতো এসপি ওহাবুল ইসলাম খন্দকারের পরিদর্শন; মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধ দমনে কঠোর হুঁশিয়ারি

বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার প্রথমবারের মতো