হত্যাচেষ্টা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা চার দিনের রিমান্ডে

মানি লন্ডারিং মামলায় এক দিনের রিমান্ড শেষে এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আ. জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে উত্তরা পশ্চিম থানায় করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. সুমন মিয়ার পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাকে আজকের হত্যা চেষ্টা মামলায় মামলায় রিমান্ডের আদেশ দেন আদালত। একই সঙ্গে মানি লন্ডারিংয়ের মামলায় এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এদিন বিকেল সাড়ে তিনটার দিকে দিলীপকে হত্যা চেষ্টা মামলায় ১০ দিনের রিমান্ড শুনানির জন্য আদালতে হাজির করা হয়। পরে তার পক্ষের আইনজীবী আনোয়ার কবীর বাবুলসহ কয়েকজন রিমান্ড বাতিল এবং জামিনের আবেদন করেন।

অপরদিকে রাষ্ট্র পক্ষে আইনজীবী শামসুদ্দোহা সুমন,হারুন অর রশিদসহ কয়েকজন এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন আদালত।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top