বুধবার,২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ,৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লামা থানায় প্রথমবারের মতো এসপি ওহাবুল ইসলাম খন্দকারের পরিদর্শন; মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধ দমনে কঠোর হুঁশিয়ারি

বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার প্রথমবারের মতো লামা থানা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক উন্মুক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং সব ধরনের অপরাধ দমনে জেলা পুলিশের অবস্থান তুলে ধরে কঠোর হুঁশিয়ারি দেন।
সকালে লামা থানায় পৌঁছালে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদসহ থানার পুলিশ কর্মকর্তারা। পরে এসআই নাজমুল কবিরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে সশস্ত্র সালাম (গার্ড অব অনার) প্রদান করে এবং আনুষ্ঠানিক পুলিশ প্যারেড অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে লামা থানা ভবনের তৃতীয় তলায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার বলেন, মাদক সেবন, মাদক কারবার, নারী ও শিশু নির্যাতন, সামাজিক অপরাধ এবং আইনশৃঙ্খলা অবনতির সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে নারী, শিশু ও কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভায় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উন্মুক্তভাবে তাদের মতামত, সমস্যা ও বিভিন্ন বিষয়ে বক্তব্য তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিভিন্ন সমস্যা ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ, লামা ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) গোবিন্দ চন্দ্র দাশ, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, লামা উপজেলা জামায়াতের আমীর কাজী মো. ইব্রাহিম, এনজেড একতা মহিলা সমিতির চেয়ারম্যান আনোয়ারা বেগমসহ প্রমুখ

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন