বৃহস্পতিবার,৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার টাকা মূল্যমানের ৪৭ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এ ব্যাপারে সংবাদ বিজ্ঞপ্তিতে ‌ জানানো হয় ‌ গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার  দিবাগত রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোতয়ালী থানাধীন গোয়ালচামট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ সঞ্জয় সরকার (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১৪ হাজার ১০০ টাকা।
গ্রেফতারকৃত সঞ্জয় সরকার ফরিদপুর জেলার মধুখালী উপজেলার শিবরামপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে জানিয়েছে র‌্যাব। তার বিরুদ্ধে কোতয়ালী ও মধুখালী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন