খেলাধুলা জীবনের একটা অংশ শরীর ও মন চাঙ্গা রাখে।শিশুর বিকাশে অপরিহার্য হলো শরীর চর্চা ও খেলাধুলা। নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৬ শুরু হয়েছে। গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে স্থানীয় মিনি স্টেডিয়ামে ওই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্যদিয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামাণিক।
এতে অন্যান্যদের বক্তব্য রাখেন সৈয়দপুর
উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি ও হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান চৌধুরী, আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।
উপজেলার বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আজিজুল বারি বসুনিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন, সোনাখুলী মুন্সিপাড়া কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আহম্মদ আলী সরকার, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, লক্ষণপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, খালিশা বেলপুকুর স্কুল ও কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. আব্দুল্লাহ্ সরকার, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. নাজমুল হক প্রামানিক, নতুনবাবুপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের (বঙ্গবন্ধু) প্রধান শিক্ষ জগদীশ চন্দ্র রায়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক (শারীরিক শিক্ষা) ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এবারে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৬ এ হ্যান্ডবল (বালক-বালিকা), কাবাডি (বালক-বালিকা), দাবা (বালিক-বালিকা ও সাঁতার (বালক-বালিকা)। এ সব ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করছে। আর আগামী ৭ সেপ্টেম্বর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যদিয়ে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৬ এর পরিসমাপ্তি ঘটবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




