ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে এক হিন্দু নারীকে (১৮) অপহরণ করে তিনদিন আটকে রেখে ধ-র্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ইমন মিয়ার নামে নবীনগর থানায় অপহরণ ও ধ-র্ষণের মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। অভিযুক্ত ইমন মিয়া (২৪) উপজেলার রতনপুর ইউনিয়নের শাহপুর গ্রামের রফিকুল ইসলাম ওরফে ড্রেজার রফিকের ছেলে। ভুক্তভোগী ওই নারীর স্বামী প্রবাসে থাকেন এবং তাদের দুই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। পুলিশ, স্থানীয় সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, গত ৮ জুলাই সকালে পাশ্ববর্তী বাজারে যাওয়ার পর ওই নারী নিখোঁজ হন। পরে তার বাবা নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। স্থানীয়দের দাবি, নিখোঁজের তিনদিন পর গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার নবীনগর সদরের সমবায় মার্কেট সংলগ্ন একটি ভবনের চতুর্থ তলা থেকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন। ভুক্তভোগীর অভিযোগ, ৮ জুলাই শাহপুরে ফেরার পথে ইমন মিয়া তাকে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান। পরে তাকে অচেতন করে নবীনগর সদরের একটি ভবনের চতুর্থ তলায় আটকে রাখা হয়। সেখানে তিনদিন ধরে একাধিকবার তাকে ধ-র্ষণ করা হয় বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও দাবি করেন, ওই সময় তাকে খাবার দেওয়া হলেও তিনি শুধু পানি পান করে ছিলেন। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, “ওই নারী অপহরণ ও ধর্ষণের অভিযোগে একটি মামলা করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিন দিন ঘরে আটকে রেখে এক হিন্দু নারীকে ধ-র্ষণের অভিযোগ
মন্তব্য করুন
আদিবাসীদের জীবন বদলের গল্প
December 27, 2025
কোন খাবারে কতটুকু ভিটামিন সি পাবেন?
December 27, 2025
অভিনেত্রী ডিয়া স্মিথের রহস্যজনক মৃত্যু
December 27, 2025
বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের রাশেদ খাঁন
December 27, 2025
এ সম্পর্কিত আরো পড়ুন
Beste Online Casino i Norge 2026: Slik maksimerer du bonusene dine
September 3, 2026
I dagens digitale tidsalder har online kasinoer blitt en stadig
Een stap-voor-stap gids voor het spelen bij Beste Online Casino Nederland in 2026
September 3, 2026
In de snelgroeiende wereld van online gokken zijn er tal
Explore the thrilling features of the Aviator Game: What makes it a top choice
September 3, 2026
The world of online casinos is constantly evolving, providing players
NitroBet Casino: esplora le slot più emozionanti e le novità del 2026
September 3, 2026
NitroBet Casino è una piattaforma di gioco online che offre
Mostbet official site: discover live betting and virtual sports options
September 3, 2026
In the world of online gaming, casinos have evolved dramatically,