নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি বলেছেন, ‘সারাদেশে আনুষ্ঠানিকভাবে আমরা খান খনন কর্মসূচি শুরু করেছি। এই খাল খননের মাধ্যমে পানির সমস্যা সমাধান করব। একইভাবে এই খান খননের মাধ্যমে আমরা পাড়ের দুই পাশে ফলের গাছ রোপণ করব, মূল্যবান গাছ রোপণ করব, যাতে দেশের সম্পদ বৃদ্ধি হয়।’
সোমবার দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় কোদাল দিয়ে নিজ হাতে মাটি কেটে খনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর সেখানে এক সমাবেশে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন।




